আজ (বুধবার ২৮শে মার্চ ২০২৫ ) ভোর আনুমানিক পাঁচটায় গড়পাড়া ইউনিয়নের ঘোনা পার্শ্ববর্তী সদরপুর গ্রামের বড় কালীমন্দিরে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
জানা যায় ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে তবে মন্দিরের ঘর এবং মূর্তিগুলো পুড়ে যায়। পরিদর্শনে এসে পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন বলেন, দ্রুত তদন্ত করে দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঐ এলাকার নিতাই চন্দ্র দাস বলেন আমি যখন খবর পাই তখন ৫ঃ১৫ মিনিট। এসে দেখি মন্দিরে আগুন দাউদাউ করে জ্বলছে মন্দিরের সমস্ত প্রতিমা পুড়ে ছাই হয়ে গেছে।
মন্দিরের ঘর পুড়ে গেছে কে বা কারা করেছে তা আমরা কেউই দেখি নাই। মন্দিরে আগুন লাগার খবর পেয়ে এলাকার শত শত লোক ও সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তা , ফায়ার সার্ভিস ঘটনা স্থলে দ্রুত পৌঁছে যান।
এলাকার মানুষের ধারণা এটা নাশকতা ছাড়া আর কিছুই নয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত