মমতাজের বহনকারী গাড়ি লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ , ২৭ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

কণ্ঠশিল্পী সাবেক আওয়ামী লীগের এমপি মমতাজ বেগমের বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ ছাত্র-জনতা। 

আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫ ইং) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় ৪ দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে জানা গেছে।

সিংগাইরে ফোর মার্ডারসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে মানিকগঞ্জ ‍চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজকে। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে আজ
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন না মঞ্জুর করেন।