
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পরিবার অভিযুক্ত তরুণের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা উল্টো শিক্ষার্থী ও তার পরিবারকে মারধরের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা মঙ্গলবার (২৭ মে) রাতে বোয়ালমারী থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ওই ছাত্রী বোয়ালমারী পৌরসভার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে রামনগর গ্রামের মতিয়ার ঠাকুরের ছেলে তারিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে স্কুলগেটে দাঁড়িয়ে থাকার সময় তারিকুল ছাত্রীটিকে অশালীন মন্তব্য করে। এতে ছাত্রীটি প্রতিবাদ করলে, তারিকুল তার হাতে ধরে টানাহেঁচড়া করে ও থাপ্পড় মারে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, “আমার মেয়েকে তারিকুল নানাভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর আমরা তার পরিবারের কাছে অভিযোগ জানাই। কিন্তু তারা ছেলেকে শাসন না করে উল্টো আমাদের হুমকি দিতে শুরু করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...