
পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় ২ ইউপি সদস্য সহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আটককৃত সকলকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার রাড়ুলী ইউনিয়নের মৃত নেহাল উদ্দিনের ছেলে আ,লীগ সমর্থিত ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়লকে বাঁকা বাজার থেকে ও একই ইউপি’র কাটিপাড়া গ্রামের মানিক চন্দ্র দাসের ছেলে আ,লীগ সমর্থিত ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি’কে কাটিপাড়া বাজার এলাকা থেকে নাশকতা মামলার
সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়েছে, মামলা নং-১৬।
অপরদিকে মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স’কে
নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়,মামলা নং-১০।
এ বিষয় পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় আটককৃত সকলকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক