
পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা মামলায় ২ জন চোরাই মালামাল সহ দুই জন ও ১ জন পরোয়ানা ভুক্ত আসামি আটক করা হয়েছে। আটককৃত সকলকে বৃহস্পতিবার দুপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪মে) রাতে থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত ইলাহী বক্স গাজীর ছেলে ওয়ার্ড আ,লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন গাজী, হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের মৃত আঃ করিম খাঁর ছেলে ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মোঃ ফিরোজ খাঁ কে নাশকতা মামলায় তদন্তে অভিযুক্ত হওয়ায় আটক করা হয়েছে,মামলা নং-০৬।
অন্যদিকে একই দিন পৌরসভার জিরোপয়েন্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাই মালামাল ব্যাটারীসহ সরল গ্রামের মোঃ খোকন গাজীর ছেলে মোঃ নাসির গাজী (২৫) এবং পাটকেলঘাটার জুগিপুকুরিয়া গ্রামের মুজিবর সরদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২) কে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-১০।
উল্লেখ্য, ধৃত নাসির গাজীর নামে ১৩ টি মামলা এবং সাইফুল ইসলাম এর নামে ২ টি মামলা রয়েছে। এছাড়াও পরোয়ানা ভুক্ত আসামি এখলাসুর রহমান ফাহিম নামে একজনকে আটক করে থানা পুলিশ।
এ বিষয় পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার আসামি সহ সকলকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...