পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় ১ জন ও পরোয়ানাভুক্ত ১ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাতে লতা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাইকগাছা থানার ০৬ নাম্বার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সুকৃতি মোহন সরকার (৫৯) কে গ্রেফতার করা হয়।
একই রাতে সিআর ১৪৩২/২৪ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি রাড়ুলী ইউনিয়নের মইনুদ্দিন গাজীর ছেলে মোঃ রাজ গাজীকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পাইকগাছা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) তত্ত্বাবধানে ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে গ্রেফতারকৃত দুই আসামিকে আটক পূর্বক শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত