জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে আজ (২৪/৫/২৫) লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবু বক্কর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনার সময় সে তার নানার বাড়ি ভৈরব নগরে বেড়াতে গিয়েছিল।
সে বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। আবু বক্করের পিতা তারেক জিয়ার সাথে কথা বলে জানা যায়-গত বৃহস্পতিবার ভৈরবনগরে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে নানা বাজার থেকে লিচু নিয়ে আসেন, খেলাধুলার এক পর্যায়ে আবু বক্কর লিচু খাচ্ছিল।
অপ্রত্যাশিত ভাবে লিচুর বিচি তার গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।
অবস্থা খারাপ দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান - শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত