
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২৫ মে রবিবার সকাল ১০ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তারের নেতৃত্বে একটি বণ্যাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টায় ভূমি মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও জেসমিন আক্তার ভূমি সংক্রান্ত জটিলতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দালালের খপ্পরে না পড়ে সেবাগ্রহিতাদের সরাসরি অফিসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।
এ সময় তিনি জমি কেনার সাথে সাথে নামজারি এবং নিয়মিত কর পরিশোধের নির্দেশনা প্রদান করেন। ভূমি নিয়ে বিভিন্ন মারা-মারি, মামলার উদ্ভব ও সমাধান বিষয়ে কথা বলেন ধামইরহাট থানার ওসি মোঃআব্দুল মালেক।
সভায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আশিষ কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃআব্দুল হাকিম, প্রাণি সম্পদ অফিসার ডাঃ ওয়াজেদ আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমবায় অফিসার হারুনুর রশীদ, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যানগন শিক্ষক ভূমি মালিক উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...