ত্রিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , ৩১ মে ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যক্ষা নিরোধ কমিটি (নাটাব)এর ত্রিশাল উপজেলা শাখা কর্তৃক দিবসটি পালিত হয়।

৩১মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে শশী ফাউন্ডেশনের
সহযোগিতায় দিবসটি পালনে র‍্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ত্রিশাল উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা (ভূমি) কমিশনার মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, দৈনিক সকালের সময় ত্রিশাল প্রতিনিধি এস এম মাসুদ রানা, দৈনিক কালবেলা ত্রিশাল প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

এছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।