
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান কভারেজ করতে এসে বাঁধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকরা। প্রতিবাদ জানিয়ে বয়কট করেছে অনুষ্ঠান।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতারা তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
আজ বিকেলে উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে তারা স্থানীয় ইউএনও’র নির্দেশে ছবি, ভিডিও করতে বাঁধা পাওয়ার অভিযোগ করেন।

তারা দাবি করেন অনুষ্ঠান কভারেজ করতে আসা জনাদশেক পেশাদার সাংবাদিক তাদের পেশাগত দায়িত্বপালন কালে ছবি, ভিডিও করতে যেয়ে সেখানে থাকা রেডক্রিসেন্ট সোসাইটি ও স্কাউটসের সদস্য দ্বারা বাঁধা এবং হেনস্থার সম্মুখীন হন। পরে প্রশাসনকে বিষয়টি অবগত করে সাংবাদিকরা ওইদিনের প্রোগ্রাম বয়কট করেন।
স্থানীয় সাংবাদিক জান্নাতুল ফারুকী বলেন, ‘রেডক্রিসেন্টের সদস্যরা আমাদের ছবি, ‘ভিডিও নিতে বাঁধা দেয়। এতদূর থেকে তো আর ছবি, ভিডিও নিয়ে রিপোর্ট করা যায় না। আমাদের কয়েকজন সিনিয়র সাংবাদিকও ওদের বাঁধার সম্মুখীন হয়ে লাঞ্ছিত হয়েছেন।’
স্থানীয় সাংবাদিক ইমরান হাসান বুলবুল বলেন, ‘অনুষ্ঠানের প্রথমদিন আমিও হেনস্তার স্বীকার হয়েছি। আমি ছবি তুলতে গেলে বাঁধা দিয়ে বলেন এখান থেকে ছবি নেওয়া যাবে না। দূর থেকে ছবি তুলেন। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ইউএনও’র নিয়োগকৃত স্বেচ্ছাসেবক বাহিনী ধাক্কা দিয়ে খারাপ আচরণ করে।
সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, ‘নজরুল জন্মবার্ষিকী উদযাপনের সংবাদ সংগ্রহে এসে এই প্রথম এধরণের বিব্রতকর ঘটনার সম্মুখীন হলাম। এর দায়ভার সব স্থানীয় প্রশাসনের। স্বেচ্ছাসেবকরা কাছে যেয়ে ছবি, ভিডিও করতে ইউএনও’র নির্দেশ আছে জানিয়ে ধাক্কা দিয়ে আমাদের সাংবাদিকদের সরিয়ে দেয়।’
ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণত সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান বলেন, ‘পেশাদার সাংবাদিকদের দায়িত্ব পালন করতে যেয়ে বাঁধার সম্মুখীন হওয়া দুঃখজনক। এর আগে সবসময় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে সাংবাদিকরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করেছে। এবারের স্থানীয় পর্যায়ে পালিত অনুষ্ঠানে সাংবাদিকদের নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যার্থতা।’
ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বেচ্ছাসেবকরা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই তাই কাকে যেনো বাঁধা দিয়েছিল। সাংবাদিকরা ফুটেজ নিতে পারে কোনো সমস্যা নাই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...