বকুল হোসেন,রাজশাহী (তানোর): নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি” নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগান কে সামনে রেখে রাজশাহী জেলা তানোর উপজেলার ভূমি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
চলতি মাসের (২৫ মে)রবিবার সকাল ১০ টায় তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ র্যালী বের করা হয়,উক্ত র্যালীটি ভূমি অফিস হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচানা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (অঃ দাঃ)জনাব লিয়াকত সালমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াজেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মৎস কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, ইউডিএফ জাইকা স্হানীয় সরকার, মোঃ মফিজুল ইসলাম ( মুন্না),উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ বকুল হোসেন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু,মডেল প্রেস ক্লাবের সভাপতি আঃ সবুর, তানোর পৌরসভা তফসিল অফিস কর্মকর্তা তানভীর রেজা,মুণ্ডমালা তহসিলদার ইকবাল কাশেম, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, মনিরুজ্জামান সারোয়ার হোসেন সৈয়দ মাহমুদ শাওন প্রমূখ।
এসময় তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ টি ভূমি সেবা স্টলে সাধারণ ভূমি মালিকদের সেবা প্রদান করা হবে।
সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত