বকুল হোসেন,রাজশাহী (তানোর): রাজশাহী তানোরে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার ২০ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (রাজশাহী অঞ্চল) রাজশাহী, ডঃ মোঃ আজিজুল রহমান। স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সাইফুল্লাহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উম্মে ছালমা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী।
আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ ওয়াজেদ মিঞা, উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন মোঃ আঃ লতিব সিনিয়র মনিটরিং পাটনার প্রকল্প রাজশাহী অঞ্চল, প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবাস কুমার মন্ডল, অতিরিক্ত কৃষিসম্প্রসারণ অফিসার, তানোর,রাজশাহী। উক্ত অনুষ্ঠানে এক দিনের প্রশিক্ষন প্রদান করান মোঃ শাহাদাৎ হোসেন তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রকল্পে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী প্রমুখ। এসময় বক্তারা বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদসহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত