
চট্টগ্রামে আজ রোববার (২৫ মে) পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
এদিন সকাল ৯টা থেকে দক্ষিণ চট্টগ্রামের আট উপজেলায় এ পথ সভা শুরু করবেন তারা।
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইংয়ের মুখপাত্র আরফাত আহমেদ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়া কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ। বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি, ফুলতলে পথসভা করবেন হাসনাত আব্দুল্লাহ ও ডা. তাসনিম জারা।
পথসভায় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক বলেন, হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা রোববার সকালে চট্টগ্রামে পৌঁছাবেন। আমরা নানা প্রস্তুতি নিয়েছি। দক্ষিণের নানা উপজেলায় পথসভা করবেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...