
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে ‘পুশইন’ করা নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে বিজিবি কর্তৃক আটকের তিন পর থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি)।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯মে) সকাল ১০ টায় শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির দলই ক্যাম্পের দায়িত্বরত সুবেদার নাসির আহমেদ নেতৃত্বে বিজিবির একটি দল কমলগঞ্জ থানা পুলিশের কাছে আটককৃতদের সোপর্দ করেন।
আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার মোল্লা গ্রামের আজিজুল হকের ছেলে মো: রফিকুল ইসলাম (২৫), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার কলাবাড়িয়া গ্রামের ইনগুল শেখের ছেলে তারা শেখ (২৮), একই জেলার কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মন্নান শেখের ছেলে রাজিব শেখ(২৭), একই এলাকার নানু মিয়ার মেয়ে শারমিন(২২), রাজিব শেখের মেয়ে ইয়াসিন(০২),, রাজিব শেখের ছেলে জোবায়ের(০৪), বেন্দাসচর গ্রামের আমজাদ শেখের ছেলে হাবিবুর রহমান(৩২), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বালিয়াভাংগা গ্রামের মাবুদ শেখের ছেলে তরিকুল শেখ(২৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার কুনজপুর গ্রামের গিয়াস শেখের ছেলে সুমন শেখ(৩০), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াভাংগা গ্রামের মাহাবুর শিকদারের মেয়ে শান্তা সিকদার (২৪), একই গ্রামের তরিক শেখের মেয়ে সুমাইয়া(৮), তরিকুল শেখের ছেলে মোহাম্মদ শেখ (৪),
নড়াইল জেলার কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের এরান মোল্লার ছেলে আব্দুল ছাত্তার(২৪), বাগেরহাট জেলার রামপাল উপজেলার চিরোম্বা গ্রামের জিন্দা শেখের মেয়ে হারিনা শেখ(২৫) ও একই গ্রামের সাহাব উদ্দীন এর ছেলে আবু হুরারা(৭)।
উল্লেখ্য,ভারত ও পাকিস্তান সংঘাতের পরপর ভারতের বিএসএফরা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্ত দিয়ে চোখ বেঁধে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে গত মঙ্গলবার ভোরে”পুশইন” কররে দলই ক্যাম্পের বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক ক্যাম্পে নিয়ে যায়।
বিষয়টি বিজিবি গোপন রাখার চেষ্টা করে। এক দিন পর স্থানীয় এক সংবাদকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্ট করা হলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। আটকের দু’দিন পর মুখ খুলে আটকের বিষয় নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে আটক হওয়া ১৫ জনকে থানায় সোপর্দ করেছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই তাদের অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...