
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার টু রামেশ্বরপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
বৃহস্পতিবার (১৫ মে) ১১টায় তিনি সরেজমিনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজের ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারক মাও. হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রির্পোট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন- “রাস্তাটির কাজে কিছু অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে ইটের ল্যাব টেস্টসহ কিছু নির্দেশনা দিয়েছি।
জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে দেশের চেহারা পাল্টে যাবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ঠিকাদার দেবাংশু দেবনাথ, সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...