ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রী মেডিকেল ক্যাম্প 

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ , ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

ওয়াল্টন প্লাজা, খাগড়াছড়ি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) দুপুরে জেলা শহরে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ওয়াল্টন প্লাজার খাগড়াছড়ি শাখার একটি কক্ষে আয়োজিত এ ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও গাইনী রোগে বিশেষ অভিজ্ঞ, পিজিটি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মিউচিং মহাজন, এমবিবিএস, সিএমইউ, ডিএমইউ।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার খাগড়াছড়ি শাখার ডেপুটি ম্যানেজার জন চাকমা, হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফিসার মোঃ রিজুয়ান মিয়া, কেএসটিসি’র নার্সসহ অন্যান্য কর্মকর্তারা।

ওয়ালটন প্লাজার খাগড়াছড়ি শাখার নেতৃবৃন্দ জানান, জেলার সকল উপজেলায় একযোগে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ।