আশুলিয়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ , ২ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

সাভার উপজেলার ঐতিহ্যবাহী আশুলিয়া প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সময় টেলিভিশনের মোজাফফর হোসাইন জয় সভাপতি ও যমুনা টেলিভিশনের মাহাফুজুর রহমান নিপুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। 

গত বৃহস্পতিবার (০১ মে) রাতে আশুলিয়ায় একটি রেস্তোরায় আশুলিয়া প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী (মোহনা টিভি), অপু ওহাব (চ্যানেল ২৪), জাকির হাসান (চ্যানেল আই), মেহেদী হাসান মিঠু (যুগান্তর), শেফালী আক্তার মিতু (বাংলাভিশন টিভি), ওমর ফারুক (আর টিভি), যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম মানিক (দিনকাল), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বণিক বার্তা), অর্থ সম্পাদক তুহিন আহামেদ (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক সফি মাহামুদ চৌধুরী (ডিবিসি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (জাগো নিউজ), নির্বাহী সদস্য শাহিনুর রহমান শাহিন (দৈনিক খোলা কাগজ) এবং জহিরুল ইসলাম লিটন (এশিয়ান টিভি)।

এই কমিটি আগামী এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। এই কমিটি গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা প্রস্তুত ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ঐতিহ্যবাহী আশুলিয়া প্রেসক্লাব মূলধারার সংবাদকর্মীদের নিয়ে গঠিত হয়।