
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টার বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করে গণতন্ত্রের পথ সুগম করেছে। তাই তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে মনিরুজ্জামান মাসুদ মাস্টার বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসতো না। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে একমাত্র শহীদ জিয়াউর রহমান সাহস করে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিল।
এসময় স্থানীয় বিএনপি নেতা দবির শেখের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা কাওছার মাস্টার, জাহাঙ্গীর মোল্যা, ইলিয়াস মোল্যা, ইউপি সদস্য হারুন-অর রশীদ বিরুজ ও সাবেক ইউপি সদস্য আলিম শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...