
মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ নোয়াখালীর সেনবাগ বাজারে ট্রাক চাপায় মো.মুজাক্কির নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার সেনবাগ বাজারের সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের ফকির বাড়ির মো.আকরামের ছেলে। আকরাম দম্পতি বর্তমানে সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
নিহতের বাবা আকরাম জানান, মুজাক্কির একটু চঞ্চল ছিল। দুপুরের সে তার মায়ের সাথে সেনবাগ বাজারে যান। ওই সময় মায়ের হাত ধরে রাস্তার একপাশে হাঁটছিল।
হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দেয় ছেলেটি। তাৎক্ষণিক দ্রুত ছুটে আসা একটি ট্রাক সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পিষে ফেলে দেড় বছরের শিশুটিকে। ঘটনাস্থলেই নিহত হয় শিশু মুজাক্কির।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে।
খবর পেয়ে পুলিশ ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক