
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় ১২টি বস্তায় ভর্তি ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৭ মে শনিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী রাংটিয়া এলাকা থেকে ওইসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ির পাশে ১২ বস্তা মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেমের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১২টি বস্তায় মোট ৩০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৬ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...