
শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বাড়াতে এবং স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় প্রশিক্ষণ শেষে এ কীটস্ বক্স বিতরণ করা হয়।
আইইডি এর ফেলো সুমন্ত বর্মনের সঞ্চালনায় এবং নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কীটস্ বক্স বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ। এ সময় ট্রেনিংপ্রাপ্ত স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রি কাজে প্রশিক্ষণ শেষে ৫ জনকে কীটস্ বক্স বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...