
মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভার হলরুমে শনিবার (৩ মে) সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।
সিএমএফ এর সভাপতি দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক তৌহিদুর রহমান।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সিএমএফ এর উপদেষ্টা ও ডেইলি ডাজলিং ডন এর মুনজের আহমদ চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএমএফ এর সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক যায়যায়দিনের ষ্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ ও সিএমএফ এর সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।
এসময় বক্তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নানা তথ্য ও মতামত তুলে ধরেন। মুক্ত গণমাধ্যমের জন্য রাষ্ট্র তথা দেশের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...