
ফরিদপুরের বোয়ালমারীতে জমি জমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে মুরাদ-ফুরাদ ও তাদের লোকজনের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের বিলস্রাইল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে মুহাম্মদ শেখ ১৬ শতাংশ জমিতে প্রায় ত্রিশ বছর যাবত ঘর বাড়ি তুলে বসবাস করে আসছে। এর ভেতর ওই জমি সালাম শেখ নামে আরেকজন বিএস মিউটেশন মালিক দাবি করছে।
বৃহস্পতিবার (১৫ মে) লোকজন এনে ঘর বাড়ি ভাঙচুর করে দখলে নিচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ঘর ভেঙে টিন খুটি ঘরের ভেতরের আসবাবপত্র অন্যত্রে সরিয়ে রেখেছে।
জমির মালিক মুহাম্মদ শেখ বলেন, আমরা চার ভাই মিলে ২০০৩ সালে ২৭ মে জমির মূল মালিক ৮ জন দাতার কাছ থেকে এসএ মূলে ১২ শতাংশ জমি ও ভানু মতি বিবির কাছ থেকে ১৯৯৮ সালের ৭ ডিসেম্বর মাঠ থেকে ৭ শতাংশ এবং বাড়ির জমি থেকে ৪ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি।
এ জমি নিয়ে অনেক আগে থেকে সালম শেখ হ্ট্রগোল করছে। এর ভেতরে তার ছেলে মুরাদ-ফুরাদসহ অন্য লোকজন গত তিনদিন আগে আমাকে ও আমার ভাতিজাদের মারার জন্য খুঁজে বেরাচ্ছে। এর পর থেকে মহিলা বাদে সব পুরুষ লোকজন বাড়ির বাহিরে।
এর ভেতরে শুনি বৃহস্পতিবার (১৫ মে) সকালে তারা লোকজন এনে বাড়ি ঘর ভাঙচুর লুটপাট করে দখলে নিচ্ছে। তবে এ জমির রেকর্ড সংশোধনী জন্য কোর্টে মামলা রয়েছে। এর ভেতরে তারা জোরপূর্বক দখল করে বসত বাড়ি, রান্না ঘর, গোয়াল ঘর ভাঙচুর করে।
আমাদের নগদ টাকাসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল ধ্বংস করে ফেলেছে দুর্বৃত্তরা। আমরা এর সঠিক বিচার চাই। সেই সাথে আমাদের পরিবার গুলো অনিরাপদ পরিস্থিতিতে রয়েছি।
অপর দিকে রেকর্ডীয় মূলে মালিক সালাম শেখ বলেন, ১২ শতাংশ জমি আমার নামে রেকর্ড হয়েছে। এ জমি আজিজ মিলিটারিদের ছিল। আমরা তাদের কাছ থেকে এওয়াজ বদল করে তাকে ১০ শতাংশ জমি দিয়েছি এবং আমাদের ১২ শতাংশ জমি দিয়েছে। দীর্ঘদিন মুহাম্মদরা ৪ ভাই মিলে ভোগদখল করছে। এ জমি গ্রামীরা মিলে তাদের ঘর বাড়ি ভাঙচুর করে ফাঁকা করে দিয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...