বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ , ২১ মে ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে ১৭২ জন উপকার ভোগীদের মাঝে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আসমত আলী ।

আজ( ২১ই মে ২০২৫ইং) বুধবার সকাল ১০ টার
সময় ১৭২ জন ভিজিএফ কার্ড ধারিদের হাতে একসাথে পাঁচ মাসের ১৫০ কেজি করে চাল বিতরণে ৩-৩ বারের চেয়ারম্যান মোঃ হাসমত আলী।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,উপকার ভোগীদের মাঝে চাল বিতরণের শুরু থেকে শেষ পর্যন্ত সশরীরে আমি
উপস্থিত থাকবো, যাতে করে উপকারভোগীরা কোন রকম দুর্ভোগ ছাড়া চাল নিয়ে ঘরে ফিরতে পারেন।

সেই সময় ভিজিএফ চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুশফিকুর রহমান, মানিকগঞ্জ সদর উপসহকারী কৃষি অফিসার মফিজুল ইসলাম,সাগর আহমেদ সাবু মেম্বার, মনজুর আলম,রহিমা বেগম , ফাতেমা বেগম, মোঃ মনসের আলী এবং মোঃ জাকির হোসেন , বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন এবং সহসভাপতি ছাবিনা দিলরুবার সহ প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী।

ভিজিএফ কার্ডধারী উপকার ভোগীরা সঠিকভাবে চাল পেয়ে চেয়ারম্যান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন আমরা ভিজিডি কার্ডের মাধ্যমে চাল পেয়ে খুবই আনন্দিত। আগামীতেও যেন এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকে সেজন্য গণমাধ্যম কর্মীদের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট আবেদন রাখেন।