
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামি সহ পরোয়ানাভুক্ত ও চুরি মামলায় আরো চার জনকে আটক হয়েছে। আটককৃত সকল আসামিদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার লতা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের নেপাল দফাদারের ছেলে লতা ইউনিয়ন আ,লীগের সদস্য ভবেন্দ্র দফাদার (৩৫) কে থানার নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আটক করা হয়েছে, মামলা নং-৬।
এছাড়াও খুলনার সোনাডাঙ্গার মৃত মোজাম্মেল ওরফে মোজাহার গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৫৪)কে থানার ১০ নং চুরি মামলার আসামি করে চালান দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোঃ জাহাঙ্গীর গাজী বুধবার দুপুরে পাইকগাছা সাব-রেজিষ্ট্রার অফিস থেকে জনৈক ব্যক্তিকে চেতনানাশক স্প্রে করে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক পূর্বক থানা পুলিশে সোপর্দ করা হয়।
এছাড়াও উপজেলার পাতড়াবুনিয়া গ্রামের আব্দুল সরকারের ছেলে মোঃ আজহারুল ইসলাম ও সরল গ্রামের অতুল দাসের ছেলে বাবু দাসকে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করেছে থানা পুলিশ।
এবিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক