• দেশজুড়ে প্রধান সংবাদ
  • পাংশার গোপালপুরে গভবর্তী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ গুরুত্ব আহত স্ত্রী হাসপাতালে কাতরাচ্ছে

পাংশার গোপালপুরে গভবর্তী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ গুরুত্ব আহত স্ত্রী হাসপাতালে কাতরাচ্ছে

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ , ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামে মাসুদ মন্ডলের মেয়ে তমাআক্তারকে দেড় বছর আগে পারিবারিক ভাবে বিয়ে দিয়েছিল একই গ্রামের ইসলাম খার ছেলে মারুফ খার সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই সামান্য কিছু হলেই স্ত্রীর গায়ে হাত তোলে স্বামী মারুফ ও তার শশুড় শাশুড়ী।

এ নিয়ে একাধিক বার পারিবারিক ভাবে বিষয়টা মেটানোর চেষ্ঠা করা হলেও তা সাময়িক বন্ধ থাকারপর পূনরায় আবারও মারধর করা হয়। এ নিয়ে পারিবারিক অশান্তি লেগেই রয়েছে।

এ দিকে বুধবার রাতে বেধরক মারপিট করা হয় তমা আক্তারকে গলা টিপে প্রাণে মেরে ফেলার মত অবস্থা করে ফেলেছিল বলে হাসপাতালে চিকিৎসাধীন তমা আক্তার জানান।

তমার মা সাথী বেগম জানান তমা ৩ মাসের গর্ভবর্তী তাকে কোন প্রকার যত্ন তারা করে না,কিছু হলেই আমার মেয়েকে মারধর করে, তার শশুড় শাশুড়ি কোনদিন বাধা দেই না উল্টো ছেলের পক্ষ হয়ে মারধর করতে উস্কানি দিয়ে আসছে।

কাল অনেক মারছে পরে আমার মেয়েকে হুমকি দিয়েছে যদি এ বিষয়ে কাউকে বলে তা হলে প্রাণে মেরে ফেলবে। আমার মেয়ে বাইরে যাওয়ার কথা বলে পালিয়ে আমাদের বাড়ীতে আসলে তাকে হাসপাতালে নিয়ে আসছি গলাই ব্যাথার কারণে সে ঠিকমত খেতে পারছে না, কথা বলতেও পারছে না।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী মারুফের সাথে কথা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে মারুফ বলেন আমি তাদের সাথে কথা বলেছি তাদের (স্ত্রী) কোন অভিযোগ নেই।

পাংশা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে তমা আক্তারের। এ বিষয়ে পাংশা মডেল থানার ডিউটি অফিসার রাজু আহম্মেদ বলেন-এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এখন পর্যন্ত কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ পায়নি আমরা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।