নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ , ১৩ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রাক-বাজেট সভার মূল লক্ষ্য ছিল জনগণের চাহিদা, সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাবসমূহ গ্রহণ করে তা বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করা।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মিন্টু রহমান, প্যানেল চেয়ারম্যান ময়নূল ইসলাম, এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ। তাঁরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকার উন্নয়ন সংক্রান্ত মতামত তুলে ধরেন।

সভায় প্যানেল চেয়ারম্যান ময়নূল ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে বাজেট প্রস্তুত করা হলে তা বাস্তবমুখী হয় এবং এতে এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়। এই সভা ইউনিয়নবাসীর মতামতের প্রতিফলন ঘটাতে সাহায্য করবে।

উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), Swisscontact, এবং WaterAid Bangladesh। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আয়োজিত এই সভাটি স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়ার একটি অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।