
শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৪ ভারতীয় গরুসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া নামক এলাকা থেকে গরুসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার নাকুগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আফসর আলী (৪০), ডালুকোনা গ্রামের আমজাদ আলীর ছেলে মোশাররফ হোসেন (২৬), একই গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে আসাদ মিয়া (৪৫) ও হাতিপাগার গ্রামের দারোগ আলীর ছেলে ভটভটি চালক জয়নাল আবেদীন (৪৫)।
পুলিশ জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা চারটি গরু ভটভটি/নসিমনযোগে পাচার করছিল চোরা কারবারিা। এমন গোপন সংবাদের ভিত্তিতে গরু পরিবহনের সময় নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও টু নালিতাবাড়ী মহাসড়কের আন্ধারুপাড়া এলাকায় জনৈক শাহিন মিয়ার ব্যবসায়িক অফিসের সামনে এলে পুলিশ ওই ভটভটি থামিয়ে নিশ্চিত হন যে এই গরুগুলো ভারত থেকে এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে।
পরে গরুসহ ভটভটিকে জব্দ করে পাচারে জড়িত ওই চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এই ভারতীয় গরু চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে আসামিদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ওই চার ভারতীয় গরু থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক