
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৫ মে) কাকরকান্দি বাজারে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ওয়ালটন প্লাজা, নালিতাবাড়ী শাখা।
সেবামূলক এ কার্যক্রমে আগত শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের নেত্রকোনা এরিয়া ম্যানেজার খোরশেদ আলম, ওয়ালটন প্লাজা নালিতাবাড়ী শাখার ম্যানেজার আরিফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, জনসাধারণের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই ওয়ালটনের এই ধরনের উদ্যোগ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক এবং সময়োপযোগী।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক