নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

হাসান মিয়া, নকলাঃ শেরপুরের নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে উপজেলার স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান এবং ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য লিখুন

আরও খবর