
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনগর মডেল প্রেসক্লাবের উদ্যোগে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।
এ সময় স্কুল কর্তৃপক্ষ গাছের চারা রোপন ও পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। গতকাল উক্ত ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন, বিতরণ ও পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচী পালন করা হয়।
নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম রেজাউল করিম সবুজের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যত বসবাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপন ও পরিচর্যার প্রতি গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
মো. আনোয়ার হোসেন বলেন -“উন্নত জীবনের নামে নগরায়ণের ফলে আমরা প্রতিনিয়ত গাছ কাটছি, বন, পাহাড়-টিলা উজাড় করছি। সম্প্রতি দেশে তাপ প্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। সুতরাং পরিবেশ রক্ষায় এখনই সচেতন হতে হবে।
অন্যথায় ভবিষ্যতে প্রকৃতি আরও ভয়ঙ্কর হবে”। স্কুলের প্রধান শিক্ষক বৃক্ষ রোপনও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন-“যারা গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান তিনি”।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নবীনগর মডেল প্রেসক্লাবের সুমন উদ্দিন সুমন, আশরাফুল হক রনি প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং স্কুল প্রাঙ্গণে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...