
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত মুন্সি আব্দুল আজিজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৫ মে) সকালে জল্লি-বাড্ডা এলাকার শ্যামগ্রাম-জীবনগঞ্জ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২৯ এপ্রিল বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জল্লি-বাড্ডা গ্রামের বাসিন্দা মুন্সি আব্দুল আজিজ (৬০)। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম ১ মে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনকে এজাহারভুক্ত এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। এতে আমরা হতাশ। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সচেতন রয়েছে।”
এলাকাবাসী জানান, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে তারা নবীনগর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক