
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র বাসার তালা ভেঙে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) দিবাগত রাতে নড়াইল পৌরসভার মহিষখোলার ভাড়া বাসা থেকে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান, গতকাল (শনিবার) দিবাগত রাতে আমি মহিষখোলার নিজ বাসায় তালা দিয়ে পৌরসভার বরাশুলায় আমার নানাবাড়ি ছিলাম। পরে আজ (রবিবার) সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে এসে দেখি আমার বাসার গেটের তালা ভাঙা।
এরপর ভেতরে ঢুকে দেখতে পাই, আলমারির কপাট খোলা এবং ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা নেই। এছাড়াও আমার খাটের ড্রয়ারে রাখা সাড়ে চার হাজার টাকাও নেই। এছাড়াও ঘরে থাকা দুইটি মাটির ব্যাংক ভেঙে তার মধ্যে গচ্ছিত টাকা লুট করা হয়েছে। মাটির ব্যাংক দুইটিতে আনুমানিক ৪-৫ হাজার টাকা থাকার কথা।
এ বিষয়ে ভুক্তভোগী শাফায়াত উল্লাহ বলেন, আমি একটি বেসরকারি মাদরাসায় পাঠদান করি। এর পাশাপাশি পাঁচটি টিউশনি করি। আমার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সমস্ত টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ চাইলে আশাকরি এ ঘটনার রহস্য উদঘাটন করে চুরি হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক