নকলায় সাংবাদিককে জামায়াতের নতুন সাইকেল উপহার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , ১৪ মে ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

শাহরিয়ার মিল্টন , শেরপুর : বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নকলায় সাংবাদিকের সাইকেল চুরি’ শিরোনামে খবর প্রকাশের পরে ওই খবর দেখে ভূক্তভোগী শিক্ষক সাংবাদিক হাসান মিয়াকে নতুন সাইকেল উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরের দিকে জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার সাংবাদিক হাসান মিয়ার হাতে সাইকেল তুলেদেন।

এসময় উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিক আলম, আদ-দাওয়াতুত তাওহীদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষক সাংবাদিকের যাতায়াতের দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে সাংবাদিককে বাইসাইকেল উপহার দেওয়ায় নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর লোকজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভূক্তভোগী শিক্ষক সাংবাদিক হাসান মিয়া। যেসকল পত্রিকায় খবর প্রকাশ করা হয়েছে সেকল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সাংবাদিক হাসান মিয়া ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ৮মে শেরপুরের নকলা উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা দেওয়ালের ভিতর থেকে শিক্ষক সাংবাদিক হাসান মিয়ার বাইসাইকেলটি চোরচক্র চুরি করে নিয়ে যায়।