
নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
সাধারণ সভায় নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসাদ্দুর রহমান রকেট এর সভাপতিত্বে নওগাঁ জেলা বিএনপির আহাবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি শ্রমিকদের অধিকার, উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ,জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আল মুক্তাজিদুল গালিব।
এসময় গৃহ নির্মাণ শ্রমিকরা শ্রমিকদের কল্যাণে সরকার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানান।
সাধারণ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এখনও হুমকি মধ্যেই রয়েছে। আইনগত কাঠামো থাকলেও, শ্রম আইনের ত্রুটি এবং ইমারত নির্মাণ বিধিমালার বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো থেকে স্পষ্ট হয় যে, কিছু বিষয়ে জরুরী সংস্কারের প্রয়োজন।
নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের বিষয়ে যেমন সরকারকে অগ্রাধিকার দিতে হবে তেমনি এই কর্তৃপক্ষ গঠনের পর জনবল সরবরাহ করতে হবে। আইন মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
তবে আইন ও বাস্তবায়নের মধ্যেকার ব্যবধান দূর করতে স্থায়ী প্রচেষ্টা প্রয়োজন। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকা ও প্রতিশ্রুতি অত্যন্ত জরুরি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...