
নওগাঁর মান্দা উপজেলার মৈনম হাইস্কুল মোড় থেকে বলিহার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৭৮০ মিটার দীর্ঘ একটি রাস্তা নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
স্থানীয়রা জানান, বিট বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পোড়া কয়লার গুঁড়া ও ইটভাটার রাবিশ, যা রাস্তার টেকসইতার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তুলেছে।
অনুসন্ধানে জানা গেছে, মান্দা ও নওগাঁ সদরের সীমান্তবর্তী বলিহার ইউনিয়নের সীমানা সংক্রান্ত জটিলতার কারণে বহুদিন কাজটি ঝুলে ছিল। অবশেষে ২০২৪-২৫ অর্থবছরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ঠিকাদার মো. তানজিম এই কাজের দায়িত্ব পান। কিন্তু কাজ শুরু হতেই অনিয়মের অভিযোগ উঠে আসে।
স্থানীয় কৃষক মানিক বলেন, “এই রাস্তা বহুদিন ধরে অবহেলিত ছিল। এখন কাজ শুরু হলেও তা করা হচ্ছে নিম্নমানের উপকরণ দিয়ে।”
একই অভিযোগ করেন ভ্যানচালক মো. মুরসালিন। তিনি বলেন, “এই রাস্তায় এখন চলাচল করাই মুশকিল। বিট বালুর জায়গায় রাবিশ ব্যবহার করা হচ্ছে।”
ঠিকাদার মো. তানজিমুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, “নিম্নমানের কাজ হওয়ার কথা না। আমি ঠিকাদারের সাথে কথা বলে দেখি।” এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সব কিছু নিয়ে আপনাদের নিউজ করতে হবে না। সুযোগ পেলেই নিউজ করতে হবে নাকি?” — এই মন্তব্যের পর তিনি ফোন কেটে দেন।
নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, “নিম্নমানের কাজ হওয়ার কথা না। আমি বিষয়টি খতিয়ে দেখছি।”
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক