
মোঃউজ্জল,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’” উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
২৭ মে মঙ্গলবার সকাল ১০টায় পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও পার্টনার কংগ্রেসের সভাপতি মোছাঃ জেসমিন আক্তার।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃতৌফিক আল জুবায়ের। কার্যক্রমে উত্তম কৃষি চর্চা (এঅচ) বিষয়ে ধারনা উপস্থাপন, কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন নওগাঁ জেলা কৃষি দপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ।
এছাড়াও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে ধারনা প্রদান এবং কৃষকদের করণীয় বর্ননা করেন ধামইরহাট কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, উপ সহকারি কৃষি কর্মকর্তা আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্রমুখ।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা প্রতিবেশী কৃষকের নিকট ডেলিভরি দিতে অংশগ্রহনকারিদের প্রতি আহবান জানান উপপরিচালক আবুল কালাম আজাদ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক