
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো ৫ জন।
সোমবার (১৯ মে) সকাল ৭ টার দিকে ঠাকুরগাঁও দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার আলী (৪০), অডিটর দেলাওয়ার হোসেন (৪২),সুপার ইমরুল হোসেন (৪০) ও গাড়ীচালক মানিক (৪৩)। তারা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
এতে গুরুতর আহতরা হয়েছেন একই দপ্তরের অডিটর আল-মামুন (৪০), মিজানুর রহমান (৪৮), আব্দুল মান্নান (৪৪), নাহিদ হোসাইন (৩২) ও অজ্ঞাত একজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, রংপুরে অফিসিয়াল মিটিং এ অংশ নেবার জন্য ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কার্যালয় থেকে একটি দল মাইক্রেবাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭ টার দিকে মাইক্রোবাসটি দিনাজপুর ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে পৌছালে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৬ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান।
২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম চয়ন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন।
আহত অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরবর্তীতে তাদের মধ্যে আরও দুজন মারা যায়। বাকীদের চিকিৎসা চলমান রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...