
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে তিন ভাইকে হাত পা বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে কালিয়াকৈর -ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত নামাশুলাই গ্রামের বাবুল, ইব্রাহিম ও আলমের বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে একই বাড়িতে বসবাসরত তিন ভাই বাবুল, ইব্রাহিম ও আলমের বাড়িতে একে একে হানা দেয় কালো মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল। সশস্ত্র ডাকাতরা প্রথমে দ্বিতীয় তলায় অবস্থানরত ইব্রাহিমের কক্ষের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে।
এসময় কক্ষের সবাইকে হাত-পা বেঁধে ফেলে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে ডাকাতরা ইব্রাহিমের সাহায্যে নিচতলায় অবস্থানরত আরেক ভাই বাবুলকে ডেকে তুলে কক্ষে প্রবেশ করে। সেখানেও একই কায়দায় কক্ষের সবাইকে হাত-পা বেঁধে ফেলে রেখে সর্বস্ব লুটপাট করে।
সর্বশেষ আলমের কক্ষের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে সশস্ত্র ডাকাতদল। এসময় একই কায়দায় নগদ টাকাসহ মূল্যবান স্বর্ণালংকার লুটপাট করে দ্রুত পালিয়ে যায় ।
মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতরা নগদ টাকা ও ২০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...