
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আয়োজনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে একটি বিশেষ হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রোববার(২৫মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কুতুবউদ্দিন নাহিদ রোগী দেখেন।
স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে রোগীদের জন্য চিকিৎসা ফি নির্ধারণ করা হয় মাত্র ১৫০ টাকা। পাশাপাশি সকল প্রয়োজনীয় ওষুধে ৪০% মূল্যছাড় দেওয়া হয়।
ক্যাম্পেইনে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। সেবা গ্রহণকারীরা এমন মানবিক উদ্যোগের জন্য গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে মৌলভীবাজার অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক