
ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাগে গত ২২ এপ্রিল হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। দুই সপ্তাহ ধরে চলা শঙ্কার মধ্যেই পাকিস্তানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে এবার ভারতের ১৫ শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (৮ মে) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দিল্লি সরকারের বরাত দিয়ে এতে বলা হয়, ভারতের অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল ফালোদি, উত্তরলাই ও ভুজে বুধবার রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি তারা এসব হামলা প্রতিহত করেছে।
ভারত সরকার এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের আক্রমণের সাক্ষ্য হিসাবে নষ্ট হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রর ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের হামলার পরই বৃহস্পতিবার সকালে লাহোরসহ বিভিন্ন শহরে সামরিক পরিকাঠামোর ওপর আঘাত করা হয়েছে। এ হামলায় লাহোরে রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে।
এদিকে পাকিস্তান দাবি করেছে, বুধবার রাতে ভারত থেকে আসা ইসরায়েলে তৈরি ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনা।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...