
“আসুন সবাই মিলে গড়ি, মাসিক বান্ধব পৃথিবী”—এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
আজ বুধবার(২৮মে, ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয় হলরুমে
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS)–PRIME প্রকল্পের সহযোগিতায় এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, সৃজনশীল কার্যক্রমের উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য রাঙ্গাবী চাকমা, খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য গৌরি মালা ত্রিপুরা কার্বারীসহ বিভিন্ন এলাকার নারী কার্বারীসহ সংশ্লিষ্টরা।
ওইমেন এক্টিভিস্ট ফোরামের সদস্য খুরশিদা আক্তার শুভেচ্ছা বক্তব্য ও দিবসের প্রতিপাদ্য নিয়ে লিখিত ধারণাপত্র পাঠ করেন।
ধারণাপত্রে বলা হয়, মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এটি নিয়ে সমাজে এখনও রয়েছে নানা কুসংস্কার ও অবহেলা। বাংলাদেশের অধিকাংশ স্কুলে এখনও নেই পর্যাপ্ত ওয়াশ সুবিধা, স্যানিটারি পণ্য বা বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা। ফলে অনেক ছাত্রী মাসিক চলাকালীন স্কুলে যেতে পারে না।
জাতীয় হাইজিন সার্ভে ২০১৮ অনুযায়ী, প্রথম মাসিকের আগে স্বাস্থ্যবিধি জানে মাত্র ৩০-৩৬% মেয়ে। অধিকাংশ কিশোরী পুরানো কাপড় ব্যবহার করে, যা থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা শুধু স্বাস্থ্য নয়, এটি নারীর মানবাধিকার, শিক্ষা, কর্মসংস্থান এবং ক্ষমতায়নের বিষয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একে গুরুত্ব দিয়ে নীতিমালার অন্তর্ভুক্ত করা হলেও বাস্তবায়ন এখনও চ্যালেঞ্জপূর্ণ।
আলোচনা সভায় মাসিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এবং কর্মক্ষেত্রসমূহে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...