
মোঃ আবু হানিফ, শেরপুরঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্য এরশাদ আলীর মা মোছা. ছাহেরা খাতুনের হাতে ৫ লক্ষ টাকার বিমার চেক হস্তান্তর করা হয়েছে।
এরশাদ আলী বাংলাদেশ পুলিশের একজন সদস্য ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট কুমিল্লায় কর্তব্যরত অবস্থায় “জুলাই বিপ্লব” চলাকালে তিনি নিহত হন। তার মৃত্যুর পর বিমা দাবি অনুযায়ী তার মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ জুবায়ের রহমান। সভাপতিত্ব করেন শেরপুরের ডিজিএম ও জোন প্রধান মো. জিয়াউল হক।
এসময় বক্তব্য রাখেন এজিএম তানিয়া আক্তার, লোকমান হোসেন খাঁন, বকশিগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ হাসান নিরব প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিমা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সামাজিক দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির শেরপুর অফিসে। এসময় অফিসের স্টাফ,সেবা গ্রহীতা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...