
শেরপুরে পৃথক দুটি অভিযানে হত্যা ও নারী নির্যাতন মামলার জেল পলাতক আসামি আফরোজ আলী (২৮) ও রাজিব মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে শেরপুর সদরের কুসুমহাটি ও পৌরসভার শেরী ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফরোজ আলী শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের ঘীণাপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে এবং রাজিব মিয়া শেরপুর পৌরসভার পশ্চিম শেরির কবির হোসেনের ছেলে।
র্যাব-১৪ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, গত বছরের ৫আগষ্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে।
এসময় ৫১৮ জন হাজতী ও কয়েদী জেলখানা থেকে পালিয়ে যায়। জেল থেকে পালানোর পর সকল আসামী আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর জেল পলাতক হাজতী ও কয়েদীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে।
ইতিমধ্যে র্যাব-১৪ উল্লেখযোগ্য সংখ্যাক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার সময় শেরপুর সদরের কুসুমহাটি এলাকা থেকে জেলার শ্রীবরদী থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার হাজতী নং-১৭০০/২৪ আফরোজ আলীকে গ্রেপ্তার করে।
পরে রাত আটটার দিকে শেরপুর পৌরসভার শেরী ব্রীজ এলাকায় অপর অভিযানে একই থানার হত্যা মামলার হাজতী নং-২৬৯২/২৩ রাজিবকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...