পোপ ফ্রান্সিস মারা গেছেন

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ২১ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

পোপ ফ্রান্সিস আজ সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

এপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপিয় পোপ আসেননি। তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর