
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ “মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস” এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে উপজেলার নন্নী ইউনিয়নের পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক মো. নুরুল আমীন, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, শহর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল, প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক দূর্জয় হাসান শাকিল, ছাত্রনেতা ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মো. সামিউল হক।
এই খেলায় অংশগ্রহন করেন শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার বনাম সামিউল হক স্পোর্টস একাডেমি নালিতাবাড়ী। খেলাটি হাজারো ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...