নকলায় ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠ: ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে জনমত

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া, নকলাঃ গাজা উপত্যকায় চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে শহরের কেন্দ্রস্থল থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা গোলাম সারোয়ার।

সমাবেশে অংশগ্রহণকারীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” স্লোগানে নকলা শহরকে মুখরিত করে তোলে। বক্তারা ফিলিস্তিনে চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনার পর অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য এক বিশেষ মোনাজাতে অংশ নেন। এই সময় উপস্থিত জনসাধারণ “আমিন আমিন” ধ্বনিতে একাত্মতা প্রকাশ করেন।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মুফতি মাওলানা খাদেমুল ইসলাম, অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরোজ, পৌরসভার আমির শাহ আলম শাহজাহান, আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হযরত আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নবী হোসেন, পৌর সভাপতি ইমাদ সোহেল, ইউনিয়ন আমির আতিক আলম ও হুমায়ুন আহমেদ এবং মিডিয়া-প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিতসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তি ও সাধারণ জনগণ।