
নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগের প্রতারণায় আব্দুল মতিন (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তার কাছ থেকে কয়েকটি ব্যাংকের সাক্ষরিত ব্ল্যাংক চেক এবং ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া সংক্রান্ত একটি চুক্তিনামা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১১ টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা নওগাঁ পৌরসভার চকদেব পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফারজানা হোসেন এসব তথ্য জানান।
গ্রেফতার আব্দুল মতিন (৫৩) নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান দেশব্যাপী কার্যক্রমকে পুঁজি করে একটি দালালচক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গতকাল রাতে শহরের পৌরসভা এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল মতিন(৫৩) নামে এক প্রতারক এক কনস্টেবল চাকুরী প্রার্থীর অভিভাবকের সাথে মোটা অংকের অর্থের একটি চুক্তি করে। তাদের চুক্তির অর্থ লেনদেন চলাকালে গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরো একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়, যেখানে ভিকটিমের সাথে প্রতারকের ১০ দশ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্তে চুক্তিনামা সম্পাদিত হয়েছে। প্রতারকের বিরুদ্ধেও নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ গোয়েন্দা পুলিশে পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক