
নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ঘোষপাড়া মোড়ে নওগাঁ দক্ষিণ অঞ্চল এলাকাবাসী এর আয়োজন করেন।
মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সধারন সম্পাদক মাসুদ হাসান তুহিন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ইসমাইল হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসসের সাধারন সম্পাদক এসকেএম ইকবাল, বিএনপি নেতা মতিয়ার রহমান, দপ্তরীপাড়া মাদ্রাসার সাবেক সাধারন সম্পাদক কুদরত উল্লা সরদার, হাট নওগাঁ পূজা মন্ডপের সভাপতি অনিল কুমার দাস, ফাইভ স্টার ক্লাবের সভাপতি সম্ভু চক্রবর্তীসহ অন্যান্যরা।
এসময় মাসুদ হাসান তুিহন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব মানুষকে নিয়ে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা হবে। সেই লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। সেই রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই বিষয় অনুধাবন করে সামনের পথ চলতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...