
আব্দুর রাজ্জাক কমলগঞ্জ (মৌলভীবাজার): জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর কাঁচা বাজারের ময়লা আবর্জনা ফেলে চা বাগানের ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ করা হয়েছে। ময়লা আবর্জনায় নালার মুখ বন্ধ হওয়ায় মাছ বাজারসহ বাসা বাড়ির ময়লা কালো পানি রাস্তার উপরে চলে আসছে। ফলে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন শিক্ষার্থী, মসজিদ মুসল্লী সাধারণ মানুষজন।
নালার ময়লা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব বাজার ইজারাদারের হলেও নতুন ও পুরাতন ইজারাদারের ঠেলাঠেলিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
জাযায়,শমসেরনগর বাজারে প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা চলে। এখানে প্রতিদিন কমপক্ষে ২৫টি ইউনিয়নের মানুষজন এ বাজারে নিত্য বাজার করেন। ফলে এখানের কাঁচা বাজার ব্যস্ত থাকে।
শমশেরনগর কাঁচা বাজারের সমুহ ময়লা এনে ফেলা হয় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল ও হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী চা বাগানের ঝিলে। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে এ ঝিলের পানি প্রবাহের দেয়ালের বাহিরের ও ভিতরের নালার মুখ বন্ধ হয়ে গেছে। নালার মুখ বন্ধ থাকায় বাজারের নালার কালো ময়লা পানি এখন রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে থাকে।
এ অবস্থায় এ পথে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লী ও সাধারণ মানুষজন ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন। অনেকসময় এ পথে চলাচলকারী দ্রুতগামী যানবাহনের চাকায় ময়লা পানি মানুষজনের গায়ে ছিটকে পড়ে।
হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক বলেন, তার স্কুল এখন এসএসসি পরীক্ষা চলছে। নালার মুখ বন্ধ থাকায় শিক্ষার্থীরা রাস্তার ময়লা পানি মাড়িয়ে কেন্দ্রে আসছে।
আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক আইনুন নিশাত বলেন, নালার মুখ বন্ধ থাকায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে হয়ে ঝিলের পানি তাদের স্কুলে ও আশাপাশের বাসা বাড়ীতে প্রবেশ করছে। পরিবেশ নষ্ট করছে।
শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, বাজারে ময়লা আবর্জনা ফেলে ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ করা হয়। চা বাগানের বিভিন্ন টিলার বৃষ্টির পানি নেমে এ নালা দিয়ে প্রবাহিত হয়। এখন নালার মুখ না খুলে দিলে ঝিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চা প্লান্টেশন এলাকায় পানি প্রবেশ করবে।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ আলী বলেন, বাজারের নালার পরিষ্কার রাখার দায়িত্ব বাজার ইজারাদারের। তারা কেন নালা পরিষ্কার করছেন না তা বুঝতে পারছেন না।
বাজার ইজারাদার আসাইদ মিয়া বলেন, বাজার ইজারা নিয়ে মাত্র ৪/৫ দিন হলো তিনি বাজারের দায়িত্ব নিয়েছেন। আগের ইজারাদার নালা নিয়মিত পরিষ্কার করে রাখেনি বলে এ ময়লা আবর্জনার স্তুপ হয়েছে। আগের ইজারাদারকে এই আবর্জনা পরিষ্কার করতে হবে। এ দায়িত্ব তার নয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এ সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, গত (২২ এপ্রিল) শমশেরনগর ইউনিয়নের চারজন সদস্যকে দায়িত্ব দিয়েছিলেন ইজারাদারকে নিয়ে বসে এ সমস্যার সমাধান করে দিতে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...